খুবির চূড়ান্ত পরীক্ষার তারিখ পরিবর্তন, শুরু ১২ সেপ্টেম্বর থেকে

Admission News Result আপডেটঃ ২৯ জুল, ২০২১

 করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম টার্মের সকল বর্ষের একাডেমিক ক্যালেন্ডার পুনঃনির্ধারণ করা হয়েছে। ১৭ অক্টোবের পরিবর্তে খুবির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে আরো রয়েছে- রিভিউ ক্লাস গ্রহণ, সমন্বিত অনলাইন-অফলাইন এ পরীক্ষা গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ ও মডেল টেস্ট ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, অনলাইন-অফলাইন প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে। আর ফলাফল প্রকাশ করা হবে ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। 

সভায় উপ-উপাচার্য, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিসিপ্লিন প্রধান, পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ছাত্র বিষয়ক পরিচালক সংযুক্ত ছিলেন।

এর আগে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।


©The Daily Campus


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url